© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্রুত সময় করোনার ভ্যাকসিন পেতে  সরকার প্রস্তুতি নিয়েছেঃ কাদের

শেয়ার করুন:
দ্রুত সময় করোনার ভ্যাকসিন পেতে  সরকার প্রস্তুতি নিয়েছেঃ কাদের
own-reporter
০৫:৩৯ পিএম | ২৭ নভেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসার সাথে সাথে তা যেন  সহজেই বাংলাদেশের জনগণ পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন। এসময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মাঝে সচেতনমূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বৈশ্বিক এ মহামারির পরও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি- রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অর্জন করেছে।

সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

টাইমস/আরএ

মন্তব্য করুন